ঢাকা, মঙ্গলবার   ০৫ মে ২০২৬

ইসলামী ব্যাংক নোয়াখালী জোনের শরী‘আহ ওয়েবিনার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৫, ১২ অক্টোবর ২০২১

Ekushey Television Ltd.

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নোয়াখালী জোনের ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন শীর্ষক ওয়েবিনার ৯ অক্টোবর ভার্চুয়্যাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। 

ব্যাংকের ডাইরেক্টর মো. জয়নাল আবেদীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান। নোয়াখালী জোনপ্রধান মুহাম্মদ কামরুল বারী ইমামী এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা। ব্যাংকের নোয়াখালী জোনের শাখাপ্রধান ও কর্মকর্তাগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি